Nepal Crisis: সেনার হেলিকপ্টারে ঝুলে রাজনীতিকদের পালানো, নেপালের বিক্ষোভের নাটকীয় ভিডিয়ো ভাইরাল
১০ই সেপ্টেম্বর, বুধবার, এই ধরনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার নামিয়ে দড়ি ফেলে দিচ্ছে আর তাতে ঝুলে রাজনীতিক ও সরকারি আধিকারিকরা পালাচ্ছেন।
Truth of Bengal: নেপালে চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভাইরাল হয়ে উঠেছে একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সরকারপক্ষের রাজনীতিবিদ ও আধিকারিকদের সেনার হেলিকপ্টার দিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হচ্ছে। ১০ই সেপ্টেম্বর, বুধবার, এই ধরনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার নামিয়ে দড়ি ফেলে দিচ্ছে আর তাতে ঝুলে রাজনীতিক ও সরকারি আধিকারিকরা পালাচ্ছেন। বিক্ষুব্ধ জনতা তাদের ধরতে ছুটে আসতেই সেনার হেলিকপ্টার দ্রুত উপরে উঠছে (Nepal Crisis)।
Nepal Army rescues the Officials by airlifting with a helicopter. pic.twitter.com/G94CKnmqcS
— Netram Defence Review (@NetramDefence) September 10, 2025
নেপালে সহিংস বিক্ষোভ চলেছে টানা তিন দিন ধরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, সরকারি আধিকারিকদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। সেই কারণেই সেনাবাহিনী হস্তক্ষেপ করে জীবন বাঁচাতে এই নাটকীয় উপায়ে উদ্ধার অভিযান চালায়। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ (Nepal Crisis)।
As per reports, government officials in Nepal are escaping to safe locations by clinging onto plane ropes, as protesters are catching and beating them one by one. pic.twitter.com/C4BeW53Vvl
— Mazhar Khan (@Mazhar4justice) September 10, 2025
একজন ব্যবহারকারী, @SGnepal, একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “Ways to save life…” — অর্থাৎ ‘জীবন বাঁচানোর উপায়’। ভিডিওতে দেখা যাচ্ছে, দড়িতে ঝুলে থাকা ব্যক্তিদের নিচে বিক্ষুব্ধ জনতা তেড়ে আসছে, আর হেলিকপ্টার দ্রুত ওপরে উঠে যাচ্ছে। এই দৃশ্য অনেকের কাছেই যেন সিনেমার দৃশ্যের মতো ঠেকেছে। জানা গিয়েছে, সহিংস আন্দোলনের টার্গেটে রয়েছেন নেপালের একাধিক সরকারি আধিকারিক ও রাজনীতিক। স্থানীয় জনগণের একাংশ অভিযোগ করছে, দুর্নীতি, স্বজনপোষণ এবং প্রশাসনিক ব্যর্থতা-র প্রতিবাদেই এই আন্দোলন (Nepal Crisis)।






