LA Crash: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা- ২৮ আহত, ৫ জন আশঙ্কাজনক
Speeding car plows into crowd on West Santa Monica Blvd in Los Angeles; 28 injured, 5 critical; police investigating cause.
Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ঘটে গেল ভয়াবহ এক পথদুর্ঘটনা(LA Crash)। শনিবার লস অ্যাঞ্জেলেসের পশ্চিম সান্তা মনিকা বুলেভার্ডে দ্রুতগতির একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ঘটনায় অন্তত ২৮ জন মানুষ আহত হন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। দুর্ঘটনার পরপরই এলএ ফায়ার ডিপার্টমেন্ট উদ্ধারকাজে নেমে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত হাসপাতালে স্থানান্তর করে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ এই দুর্ঘটনায় ২৮ জন মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আরও ৮ থেকে ১০ জনের আঘাত মাঝারি মাত্রার। বাকি ১৯ জন হালকা জখম হয়েছেন।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের অনেককেই রাস্তায় ও ফুটপাতে পড়ে থাকতে দেখা গেছে। গুরুতর জখমদের স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়।
[আরও পড়ুন: Liquor Scam: দিল্লি ও ছত্তিশগড়ের পর আবগারি দুর্নীতি মহারাষ্ট্রে]
দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে চারপাশে চিৎকার-চেঁচামেচি, আহতদের সাহায্যের জন্য ছুটে যাওয়া মানুষের ছবি ধরা পড়েছে(LA Crash)। এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত গাড়ি চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ এও জানিয়েছে, দুর্ঘটনাটি দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃত, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে প্রশ্ন উঠছে, কীভাবে দ্রুতগামী গাড়িটি জনবহুল এলাকায় ঢুকে পড়ল। দুর্ঘটনার কারণ হিসেবে গাফিলতি, অসতর্কতা নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল—তা জানতে বিভিন্ন কোণ থেকে তদন্ত চলছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়েছে। প্রশাসন আপাতত জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে(LA Crash)।এই মর্মান্তিক ঘটনায় নিহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই, তবে আহতদের মধ্যে কেউ কেউ সংকটজনক অবস্থায় রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে একাধিক সংস্থা।






