আন্তর্জাতিক

যুদ্ধের আবহে সফল অস্ত্রোপচার ইজরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

Israel's Prime Minister Netanyahu's successful surgery in the atmosphere of war

Truth Of Bengal : এখনও শেষ হয়নি যুদ্ধের আবহ। এই যুদ্ধের আবহের মধ্যেই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লেন ইজরায়েল নেতা নেতানিয়াহু। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। বহুদিন ধরেই পেটের সমস্যায় তিনি ভুগছিলেন। কিছুদিন  আগে তাঁর মূত্রনালিতে ধরা পড়েছিল সংক্রমণ। আর তাঁর পরেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে রবিবার সফল ভাবে করা হয় তাঁর অস্ত্রোপচার, আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

এই ঘটনা নিয়ে নেতানিয়াহু সরকারের কার্যালয় থেকে জানানো হয় কোন জটিলতা ছাড়াই সফল হয়েছে অস্ত্রোপচার। তাঁর জ্ঞান এখন ফিরেছে এবং তিনি এখন যথেষ্ট ভালো আছেন। তবে পুরোপুরি চাঙ্গা এখনও হয়ে ওঠেননি তিনি। তাঁর সুস্থ হতে এখনও বেশ কয়েকদিন সময়ের প্রয়োজন। এখনও চিকিৎসকদের চোখের সামনে তাঁকে থাকতে হবে।

চিকিৎসকেরা জানিয়েছেন নেতানিয়াহুর মূত্রনালিতে যে সংক্রমণ ধরা পড়েছিল তার অস্ত্রোপচার সফল ভাবে হয়ে গিয়েছে। মূত্রনালিতে সংক্রমণ হওয়ার দরুন তার প্রস্টেটের সমস্যা দেখা দিয়েছিল। নেতানিয়াহুর সরকার জানিয়েছিল তার এই অসুস্থতা বেশ কয়েকদিন আগেই ধরা পড়েছিল। কয়েকদিন ধরেই চলছিল তার চিকিৎসা। ওষুধ খাওয়ার পরেও যখন সমস্যা মেটেনি তখন তিনি অস্ত্রোপচার করান যা সফল হয় পরবর্তী কালে।

Related Articles