বেইরুট থেকে ইরানি কমান্ডারের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Iranian commander's body recovered from Beirut
Truth Of Bengal : লেবাননের রাজধানী বেইরুট থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বেইরুটের শহরতলিতে বিমান হামলা চালায় ইজরায়েল। এতে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ-সহ সশস্ত্র গোষ্ঠীটির আরও কয়েকজন নেতা নিহত হন। একই হামলায় নীলফরৌশনও নিহত হয়েছিলেন।
গত জুলাই মাসের শেষের দিকে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যায় নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান। কিন্তু এ গুপ্তহত্যা নিয়ে ইজরায়েল এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহর হত্যার জবাবে গত ১ অক্টোবর ইজরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইজরায়েল।




