আন্তর্জাতিক

আমেরিকায় বার্ড ফ্লু এবার গরুর শরীরে, ভ্যাকসিন তৈরিতে নেমেছে ২৪টি কোম্পানি

In America, 24 companies have started to develop a vaccine for the cow's body

The Truth of Bengal: আমেরিকায় বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রচুর গরু। সাউথ ডাকোটা, মিশিগান, টেক্সাস, ওহায়ো এবং কলোরাডোতে এই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সাধারণত পাখিদের মধ্যে ছড়ায় বার্ড ফ্লু ভাইরাস। তবে গরুর এবং স্তন্যপায়ীদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছেন ফার্ম মালিক ও সাধারণ মানুষ।

কয়েকদিন আগে সাউথ ডেকোটায় প্রায় ১ হাজার ৭০০ গরু ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মেরে ফেলা হয়েছে। এই ভাইরাস আক্রান্ত গ্রুগুলি দীর্ঘদিন অসুস্থ থাকছে। অন্যদিকে মিশিগানেও অসুস্থ কিছু গরু মেরে ফেলা হয়েছে। ওহায়োর কৃষি দফতরের মুখপাত্র মেগান হার্সবার্গারও নিশ্চিত করেছেন, বার্ড ফ্লু-র আক্রমণে মারা যাচ্ছে গরু। বার্ড ফ্লু মোকাবিলা করে গরুগুলিকে বাঁচানোর জন্য আসরে নেমেছে ২০টির বেশি কোম্পানি। গরুর জন্য বার্ড ফ্লু ভ্যাকসিন খুঁজতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কৃষি সচিব টম ভিলস্যাক বলেছেন, গরুর মধ্য দিয়ে দুগ্ধপালকদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় চিন্তা বেড়েছে। একসঙ্গে চব্বিশটি কোম্পানি গবাদি পশুর জন্য এভিয়ান ফ্লু ভ্যাকসিন তৈরি করতে কাজ করছে। তবে এখনও পর্যন্ত তেমন কোনও অগ্রগতি হয়নি।

যুক্তরাষ্ট্রজুড়ে গবাদিপশুর মধ্যে হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইপিএআই) বা বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত গবাদিপশুর সংস্পর্শে আসার জন্য কিছু মানুষও বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁদের উপসর্গগুলি মৃদু বলে জানান যাচ্ছে। এইচপিএআই-এর এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে লাখ লাখ হাঁস-মুরগি মারা গেলেও, এবার গরু সেই ভাইরাসে আক্রান্ত হতেই চিন্তিত চিকিৎসকরা।

Related Articles