খেলা

জয়ের হ্যাটট্রিক গড়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা

A confident Rohit Sharma scored a hat-trick of victory

The Truth of Bengal: পরপর তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক গড়লেন রোহিত শর্মারা। আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটে উঠে গেল ভারত। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মারা জয়লাভ করেছে সাত উইকেটে। ‌এই ম্যাচে জয়লাভ করার পর রোহিত শর্মা বলেছেন, রান তাড়া করা কঠিন হবে তা তারা আগে থেকেই জানতেন তবে এই ম্যাচ জয়লাভের নেপথ্যে শিবম সূর্য রয়েছে বলে তিনি সরাসরি জানিয়েছেন। আমেরিকার দলে যে যে ক্রিকেটাররা রয়েছেন  তার মধ্যে ভারতীয় বংশোদ্ভুতরাও রয়েছেন। তাদের মধ্যে অন্যতম সৌরভ নেত্রভালকর। তার নেতৃত্বেই এর আগের ম্যাচে আমেরিকা জয় লাভ করেছিল পাকিস্তানের বিপক্ষে।

তিনটে ম্যাচে পর পর জয় লাভ করার ফলে এবার পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে নামতে চলেছে টিম ইন্ডিয়া সে কথা উল্লেখ করেন রহিত। এছাড়াও বিশ্বকাপে সুপার এইটে ওঠার যে আনন্দ সে আনন্দ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন এটা বড় শান্তি। জয় আগামী দিনে আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে বলে রোহিত জানান। এদিন রোহিত বিশেষভাবে ধন্যবাদ জানান সূর্য কুমার যাদব কে। দরকারের সময় সূর্যের কাছ থেকে আলাদা ব্যাটিং দেখতে পাওয়া যায় বলেই রোহিত উল্লেখ করেন। অভিজ্ঞ ক্রিকেটারদের থেকেই এটাই সব সময় প্রত্যাশা থাকে যা সূর্য কুমার এদিন করেছেন ।

Related Articles