দেশরাজ্যের খবর

SIR Update: দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনে সবুজ সংকেত, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে

জয় চক্রবর্তী: গোটা দেশজুড়ে হচ্ছে এসআইআর হচ্ছেই। ‌কার্যত সবুজ সংকেত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। বুধবার সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে (SIR Update)।

আরও পড়ুনঃ Vishwakarma Holiday: সরকারি কর্মীদের জন্য সুখবর! বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

সে ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এসআইআর হওয়ার দিনক্ষণ সেপ্টেম্বর মাসের পরেই ঘোষিত হবে। ইতিমধ্যেই বিহারের নির্বাচনের আগে এসআইআর হয়েছে। পশ্চিমবঙ্গে ২০০২ সালে শেষবার এসআইআর হয়েছিল। সেই তালিকা উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ হবে নির্বাচন কমিশনের (SIR Update)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

Related Articles