আন্তর্জাতিক

রাজনৈতিক দলগুলির সাথে দ্বিতীয় বার বৈঠকে বসতে চলেছেন ড. ইউনুস

Dr. Yunus is going to meet with the political parties for the second time

Bangla Jago Desk: আবারও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসতে চলেছেন ড. ইউনুস। ৩১ আগস্ট শনিবার বিকেল ৩টায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একাধিক রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা জানা গিয়েছে। শনিবার বিকেল ৩ টে নাগাদ শুরু হয়ে রাত ৮টা চলবে এই বৈঠক। এমনটাই জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ইউনুস। এর আগে ৮ আগস্ট ওদেশের একাধিক রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছেন ড. ইউনুস। তবে সেদিন সেখানে উপস্থিত ছিল না সম্প্রতি সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ বা তার ১৪ দলীয় জোটের কেউ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ চালিয়ে যাবে। রাজনৈতিক দলগুলি যেসকল সংস্কার প্রস্তাব করবে তা নির্বিঘ্নে গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার।

যমুনায় এ দিন ড. ইউনুসের সাথে বৈঠকে বসেন বিএনপি দলের তিন জন নেতা সহ ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফ থেকে জানানো হয়েছে, বিএনপির নেতা-কর্মীরা অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনা সহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের ভাবনা-চিন্তা জানিয়েছে।

Related Articles