দেশ

বিহার বিধানসভা নির্বাচন: বদল হবেই, জয় নিয়ে আশাবাদী আরজেডি

বেরিয়ে এসে তিনি দাবি করেন যে এবার বদল হবেই। অন্যদিকে, ভোট দেওয়া হয়ে গিয়েছে তেজস্বী যাদবেরও।

Truth Of Bengal: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে নীতিশ গড় বিহারে। সকাল ৭টা থেকে ভোট পর্ব শুরু হয়েছে বলে খবর। সকাল সকাল পাটনায় ভোট দিতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বেরিয়ে এসে তিনি দাবি করেন যে এবার বদল হবেই। অন্যদিকে, ভোট দেওয়া হয়ে গিয়েছে তেজস্বী যাদবেরও। ভোট দিয়ে বেড়ানোর পর তিনি নতুন সরকার গঠনের বার্তা দেন। দুই ছেলেকে শুভেচ্ছা বার্তা দেন লালু পত্নী রাবড়ি দেবীও।

এদিন লালু প্রসাদ যাদব বলেন, “এবার হবেই বদল।” অন্যদিকে, জয় নিয়ে আশাবাদী তেজস্বী যাদবও। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “বদল আসছে আগামী ১৪ নভেম্বর। নতুন সরকার গঠিত হবে।” পাশাপাশি, লালু পত্নী, তথা তেজস্বী যাদবের মা, রাবড়ি দেবী বলেন, “আমার শুভেচ্ছা রইল আমার দুই ছেলের জন্যই। আমি ওদের মা। আলাদা লড়ছে তেজপ্রতাপ। আমার শুভকামনা ওদের দুজনের জন্যই। একইসঙ্গে আমার বিহারের জনগণের কাছে অনুরোধ, ভোট দিন আপনারা নিজেদের ভোটাধিকার ভুলে না গিয়ে।”

প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচন হবে চলতি মাসের ১১ তারিখে এবং ভোটগণনা হবে ১৪ তারিখে। উল্লেখ্য, চলতি নির্বাচনের আগে একাধিক পলিটিকাল টুইস্ট দেখা যায় বিহারে। কখনো আসনরফা নিয়ে দুই শিবিরের অন্দরে অশান্তি, কখনো আবার লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শুধু তাই নয়, ভোটার অধিকার যাত্রা থেকে হওয়া অশান্তি নিয়েও জোরদার রাজনৈতিক তরজা দেখা গিয়েছিল। সবমিলিয়ে, এই ভোট নিয়ে উত্তেজনা একেবারে চরম ছিল ভোটারদের।

Related Articles