Bangladesh: বাংলাদেশের সামনে অসহায় পাকিস্তান, পারভেজের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয়
সোমবারের টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, আর বাংলাদেশ জয় তুলে নেয় মাত্র ১৫.৩ ওভারেই।
Truth of Bengal: ঢাকার শের –ই- বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে একপ্রকার অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করল বাংলাদেশ। সোমবারের টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, আর বাংলাদেশ জয় তুলে নেয় মাত্র ১৫.৩ ওভারেই। এই জয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চতুর্থবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। কিন্তু ব্যাট হাতে শুরু থেকেই বিপর্যস্ত পাকিস্তান। সাজঘরে ফেরেন স্যাম আইয়ুব, মহম্মদ হারিস, সলমন আঘা, হাসান নওয়াজ। এরপর আশা ছিল বড় পার্টনারশিপে রান টেনে নেওয়ার। কিন্তু সেটাও হয়নি।ফখর জামান কিছুটা চেষ্টা করলেও (৪৪ রান), তিনিও রান আউট হয়ে যান।দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আব্বাস আফ্রিদির (২২)।অবশেষে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট পাকিস্তান। ( Bangladesh)

[আরও পড়ুনঃ Cool Captain: “ও তিনজনের মতোই ঠান্ডা মাথার” গিলের সঙ্গে কাদের তুলনা করলেন সানি?]
বাংলাদেশের পক্ষে বল হাতে দারুণ সফল তাসকিন আহমেদ – ৩টি উইকেট নেন তিনি।বাংলাদেশের টপ অর্ডারের ধাক্কা, জয় এনে দিলেন পারভেজ। জবাবে বাংলাদেশের শুরুটাও ভাল ছিল না।তানজিদ হাসান (১) এবং লিটন দাস (১) ফেরেন দ্রুত।কিন্তু এরপর পারভেজ হোসেন ইমন ঝড় তোলেন ব্যাট হাতে। তৌহিদ হৃদয় (৩৬)-এর সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। পরে জাকের আলির সঙ্গে গড়ে তোলেন জয়ের জুটি। পারভেজ মাত্র ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি বিশাল ছক্কা।অবধারিতভাবে ম্যাচসেরা হন তিনিই। এই ম্যাচে পাকিস্তানের মূল স্তম্ভ বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি খেলেননি।তবে তাতে আশানুরূপ কোনও সুফল মেলেনি পাকিস্তানের।বরং পাকিস্তানের ভবিষ্যৎ ভাবনাই প্রশ্নের মুখে পড়ল। ( Bangladesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এই জয়ের ফলে বাংলাদেশ সিরিজে ১-০ তে এগিয়ে গেল।আগামী ২২ ও ২৪ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ। পারভেজদের লক্ষ্য থাকবে এই ছন্দ ধরে রেখে সিরিজ নিজেদের করে নেওয়া। এক কথায়, শেরেবাংলায় এদিন পারভেজ-তাসকিনদের ঝড়ে বিধ্বস্ত হল পাকিস্তান। বিশ্ব মঞ্চের আগে বাংলাদেশ তুলে দিল একটা বড় বার্তা— আর দুর্বল নয়, এবার তাঁরা লড়তে জানে। তবে কিন্তু ম্যাচ হেরে চাঞ্চল্যকর অভিযোগ পাক কোচ মাইক হেসনের। তিনি বলেন, ‘আমার মতে এই পিচটা আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্য নয়। টিমগুলো আসন্ন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সিরিজ খেলে। তাই এমন পিচ বানানোটা একেবারেই মেনে নেওয়া যায় না।’ তবে এই নিয়ে বাংলাদেশের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া। ( Bangladesh)






