আন্তর্জাতিক

Sheikh Hasina: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক রায় মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেইঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিক্ষোভের আগুন গোটা বাংলাদেশে ছড়িয়ে যায়। বিক্ষোভ মিছিলে চলে গুলি। এরপর আন্দোলন আরও জোরদার হয়। প্রবল বিক্ষোভের পর ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।

Truth of Bengal: ২০২৪ সালের জুলাই মাস। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটার বিরোধিতা করা আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, “মুক্তিযোদ্ধার পরিবার সংরক্ষণ পাবে না তো কি রাজাকারের সন্তানরা সংরক্ষণ পাবে”। এই মন্তব্যের পর পরিস্থিতি আরোও অগ্নিগর্ভ হয়ে ওঠে।  রাস্তায় নামে ছাত্র-যুবরা। বিক্ষোভের আগুন গোটা বাংলাদেশে ছড়িয়ে যায়। বিক্ষোভ মিছিলে চলে গুলি। এরপর আন্দোলন আরও জোরদার হয়। প্রবল বিক্ষোভের পর ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়। গত ১ বছর ধরে আওয়ামী লিগের একাধিক আন্দোলন দেখেছে বাংলাদেশ। আজ শেখ হাসিনার সাজা ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়। ৪৫৩ পাতার রায়দান ঘোষণা করে বিচারক। শেখ হাসিনার প্রত্যেকটি পাতার অভিযোগ, ষড়যন্ত্রের কথা তুলে ধরেন বিচারক। এই রায়ের পর, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দেওয়া হচ্ছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক রায় মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই বলেন, জাহাঙ্গীর আলম। তবে তিনি বলেন সকাল বেলা থেকে পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। তিনি দাবি করেন বড় কোনো ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া। এরপর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয় সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক দলের।

Related Articles