
The Truth of Bengal: সবে মাত্র পেরিয়েছে বড় দিনের উৎসব। এই উৎসবে সেজে উঠেছে দেশ তথা সমগ্র বিশ্ব। এই খুশির দিনে ১৫ জন নারী সহ প্রায় ১ হাজার ৪ জন বন্দিদের মুক্তি দেয় শ্রিলাঙ্কা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কলম্বোর প্রধান কারাগারের কারাগার কমিশনার গামিনি দিসেনানায়েক জানিয়েছেন বকেয়া দিতে না পারার কারণে অনেকে কারাগারে বন্দি ছিলেন। যার মধ্যে দেশের বহু মানুষ সামিল রয়েছেন ।
বড়দিনের আগে শ্রীলঙ্কায় সর্বত্র মাদক বিরোধী অভিযান চালাতে শুরু করে পুলিশ ও সেনা বাহিনী। সেই অভিযানে পুলিশ মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকা ১৩ হাজার ৬৬৬ জনকে গ্রেফতার করে। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে মাদক দ্রব্যে আসক্ত হওয়া ১০০ জনকে। বড়দিন উপলক্ষ্যে পুলিশের এই অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। বড় দিনের আগেও বহু বন্দীদের মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা সরকার।
এই দেশে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষ অধিক বসবাস করে। তাই প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ জয়ন্তির দিন ও কারাগার থেকে অনেক কে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংখ্যা ক্রমশ বেড়েয় চলেছে। জেলেই চাইতে বন্দিদের সংখ্যা অত্যাধিক বেরে যাওয়ায় চাপাচাপি ভাবে থাকতে হচ্ছে বন্দিদের। সরকারি হিসেব অনুযায়ী কারাগার সংখ্যা ১১ হাজার হলেও বন্দীর সংখ্যা ৩৩ হাজার।






