Bangladesh Political Update: মহম্মদ ইউনূসের সরকারের অধীনে প্রথম নির্বাচন: চলতি বছর নয়, বাংলাদেশে ভোট কবে?
অন্যদিকে, বছর ঘুরলেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। আওয়ামী লিগের কর্মী সমর্থকেরা তারা শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে।
Truth of Bengal: শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়। গত ১ বছর ধরে আওয়ামী লিগের একাধিক আন্দোলন দেখেছে বাংলাদেশ। চলতি মাসের ১৭ তারিখ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। ৪৫৩ পাতার রায়দান ঘোষণা করে বিচারক। অন্যদিকে, বছর ঘুরলেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। আওয়ামী লিগের কর্মী সমর্থকেরা তারা শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে।
প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ময়দানে নেমে পড়েছে। বিরোধী দলের নেতাদের দাবী ছিল চলতি বছরে নির্বাচন হোক। কিন্তু মহম্মদ ইউনূসের সরকারের তরফে জানানো হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি বলেছেন, আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে।
রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে, যেটি ভূমিকম্প হওয়ার ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে। তিনিও এও বলেন, এরকম কোনো অ্যাপ খোলা যায় কিনা সেদিকটাও দেখা হচ্ছে। নির্বাচনের বিষয়ে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।






