আন্তর্জাতিক

ভয়াবহ দুর্ঘটনা হংকং বিমানবন্দরে, বিমানের চাকায় চাপা পড়ে মৃত্যু এক বিমান কর্মীর

An airman died after being crushed by the plane

The Truth of Bengal: হংকং বিমানবন্দরে বিমানে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ব্যক্তি বিমানবন্দরেই এক কর্মী। ওই বন্দরে কর্মরত অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, একটি বিমানকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল পার্ক করানোর উদ্দেশ্যে। আর সেই  ট্রাকের পিছনের দিকে বিমানবন্দরের এক কর্মী বসেছিলেন। এরপর হঠাৎ ট্রাকের মধ্যে ঝাঁকুনি হওয়ায় রানওয়েতে পড়ে যান ওই বিমান কর্মী।

কিন্তু ট্রাকের চালক সেটি টের না পেয়ে ট্রাকটিকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে থাকেন। ট্রাকের সঙ্গে আটকানো বিমানটি খুব কাছে চলে আসার ফলে ওই কর্মী অন্যদিকে সরে যেতে না পারায় বিমানের চাকার তলায় পিষ্ট হয়ে যান তিনি। বিমানটিকে পার্ক করানোর পর ট্রাকচালক ওই কর্মীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ভোর ৩টে নাগাদ ওই কর্মীকে রানওয়েতেই অক্ষত অবস্থায় দেখতে পান তিনি।

এরপর ওই ট্রাকচালক বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।  তড়িঘড়ি ওই কর্মীকে উদ্ধারের ব্যবস্থা করে হাসপাতালে পাঠান চিকিৎসার উদ্দেশ্যে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তি কে মৃত বলে ঘোষণা করেন।বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, চিনের একটি বিমান পার্ক করানোর সময়েই এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি চিনের বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার জেরে ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles