আন্তর্জাতিক

চিনের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

A devastating fire in a shopping mall in China

The Truth of Bengal: চিনের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থল চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহর। প্রত্যেকদিনের মতোই এদিনও সাধারণ মানুষের ভিড় জমেছিল ওই শপিংমলে। আচমকাই ১৪ তলার একটি বিল্ডিং থেকে কালো ধোঁয়া বরোতে দেখাতে পাওয়া যায়।  কিছু সময়ের মধ্যেই গোটা এলাকাই কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই বহুতলের বাইরে থেকে দাউ দাউ করে আগুন লাগার দৃশ্য দেখতে পান বাইরে থাকা মানুষজন।

কিছু সময়ের মধ্যেই বাদবাকি অংশে ওই আগুন ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয় মাত্রই  ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল। আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় দমকল বাহিনী। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় ভিতরে বহু মানুষ আটকে পড়েন। ভোররাত ৩টে পর্যন্ত চলে উদ্ধারকাজ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত বহু মানুষ।

প্রথমে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়। পরে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় অনেককেই ভর্তি করা হয় হাসপাতালে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটল তারই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে চলছিল নির্মানকাজ। সেখান থেকেই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে জারি তদন্ত।

Related Articles