কাবুলে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২,আহত আরও ১৪, ঘটনার তদন্তে পুলিশ
2 dead, 14 others injured in a terrible explosion in Kabul, the police are investigating the incident

The Truth Of Bengal: মিনি বাসে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ২ জনের। ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ কাবুলের দস্ত-ই-বারচি এলাকায়। জানা গিয়েছে, বিস্ফোরণে নিহতরা সকলেই সাধারণ নাগরিক। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ ঘটে একটি মিনি বাসে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জনের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে। নৃগোষ্ঠী হাজরা সম্প্রদায়কে লক্ষ্য করে, পশ্চিমাঞ্চলীয় দশত-এ বারচি এলাকায় হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে হাজরা সম্প্রদায়ের ২৫ সদস্য আহত হয়েছে।
জাতিসংঘ মিশন হাজরা সম্প্রদায়ের লোকদের সুরক্ষা ও হামলায় জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে। হাজরা সম্প্রদায় আফগানিস্তানে প্রধান নৃগোষ্ঠী জাতি। প্রতিবেশী পাকিস্তান ও ইরানেও এই নৃগোষ্ঠীর আবাস আছে। কাবুলের নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র খালিদ জর্ডান এক বিবৃতিতে বলেছে, কাবুলে পিডি৬ নামে এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, মিনিবাসতে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।
Free Access






