
The Truth of Bengal: বীরভূমের রামপুরহাটে কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইন বাতিলের দাবিতে বাস চালকেরা একদিনের ধর্মঘট পালন করেছেন। আজ সকাল থেকে রামপুরহাট বাস ষ্ট্যান্ড থেকে কোন বাস চালানো হয়নি।
বাস চালকদের দাবি, নতুন পরিবহন আইনে দূর্ঘটনায় চালকদের প্রতি যে ধরনের সাজা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা খুবই কঠিন। সেই আইন কার্যকর হলে ক্ষতি হবে চালকদের। তাই নতুন পরিবহন আইন বাতিল করতে হবে।
এদিকে সপ্তাহের প্রথম দিনে বাস ধর্মঘট হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তারা বাস ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানান। ধর্মঘটের কারণে রামপুরহাট থেকে কলকাতা, দুর্গাপুর, বহরমপুর, বাঁকুড়া, মেদিনীপুরসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল বন্ধ ছিল। এতে কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
Free Access






