দেশ

শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ইম্ফলের মণিপুর বিশ্ববিদ্যালয়, মৃত ১

Imphal Manipur University was rocked by a terrible explosion on Friday

The Truth of Bengal: গত ন মাস আগে তফশিলি তকমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। সংঘাতের সৃষ্টি হয়েছিল মেইতেই ও কুকিদের মধ্যে। ৩ মে, ২০২৩ জনজাতি ছাত্র সংগঠনের কর্মসূচী ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত। এরপর থেকে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুরের পরিস্থিতি। আবারও অশান্ত হল মণিপুর। এবার মণিপুরের এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটল বিস্ফোরণের ঘটনা।

প্রাণ যায় এক পড়ুয়ার। আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।  তবে এই বিস্ফোরণের নেপথ্যে কাদের হাত রয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর কেউ ঢুকে বিস্ফোরক রেখে দিতে পারে। সেই বিস্ফোরক ফেটেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।

সূত্রের খবর, ইম্ফলের পশ্চিমে ডিএম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের কার্যালয়। তার সামনেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া মাত্রই নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বছর ২৪-এর এক যুবকের। পুলিশ ইতিমধ্যেই তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়াদের।

Related Articles