জেল থেকে পালিয়ে ফের শিশুকে ধর্ষণ করে খুন, মহারাষ্ট্রে গ্রেফতার যুবক
কয়েকদিন আগে তিনি পালিয়ে যান এবং পালানোর পর ফের তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে খুন করার।
Truth Of Bengal: নারী বা শিশু নিরাপত্তা বলে কিছু নেই ডাবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে, তা আরও একবার হলো প্রমাণিত। ফের প্রকাশ্যে এলো এক নৃশংস ঘটনা। বছর দুয়েক আগে মহারাষ্ট্রের ঠাণের এক যুবক গ্রেফতার হয়েছিলেন এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে। কয়েকদিন আগে তিনি পালিয়ে যান এবং পালানোর পর ফের তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে খুন করার। তাঁকে গ্রেফতার করা হলেও ঘটনা জানাজানি হতেই আঁতকে উঠেছে গোটা রাজ্য।(Maharastra)
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে ভিবন্ডীতে এক শিশু নিখোঁজ হয় চলতি মাসের প্রথমদিনে। অভিযুক্ত তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। খোঁজ না পেয়ে বাড়ির লোকেরা তল্লাশি চালু করেন। তখনই তাঁরা শিশুর একটি জিনিস দেখেন এবং তা দেখতে পেয়ে সন্দেহ হয়। অভিযুক্তের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকা হয় এবং তারপর উদ্ধার হয় দেহ।(Maharastra)
পুলিশের সন্দেহ, ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটিকে। অভিযুক্তকে ধরে ফেলা হয় বিহারের মধুবনীতে পালানোর চেষ্টা করতেই। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে যে ২০২৩ সালেও অভিযুক্ত ধর্ষণ করে হত্যার অভিযোগে ঠাণে সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন, তবে পালিয়ে গিয়েছিলেন এবং তারপর থাকা শুরু করেছিলেন ভিবন্ডিতে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পকসো আইনে।(Maharastra)






