চাকরি

Visva-Bharati University: শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে নিয়োগ, বেতন ₹১.৪৪ লক্ষের বেশি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট viswabharati.ac.in। অনলাইনে ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রফেসর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫৪। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট viswabharati.ac.in। অনলাইনে ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। মাসে বেতন মিলবে ১,৪৪,২০০ টাকা করে (Visva-Bharati University)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ২ হাজার টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা করে আবেদনমূল্য লাগবে। মহিলা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না (Visva-Bharati University)।

কীভাবে করবেন আবেদন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট viswabharati.ac.in মারফত ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। আবেদনমূল্য জমা দিন। ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Visva-Bharati University)।

Related Articles