দেশ

Rahul Gandhi: ‘ভোটার অধিকার যাত্রা’য় লাগলো ‘হিন্দু বিরোধী’ ও ‘বিহার বিরোধী’ তকমা

কারণ অতীতে ডিএমকের একাধিক নেতা 'সনাতন বিরোধী' এবং 'বিহারী বিরোধী' মন্তব্য করেছেন।

Truth Of Bengal: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তথা ডিএমকে সুপ্রিমো, এমকে স্ট্যালিনের লোক দেওয়াকে কেন্দ্র করে তৈরি হল জোরদার বিতর্ক। এই কর্মসূচিতে লাগলো ‘হিন্দু বিরোধী’ ও ‘বিহার বিরোধী’ তকমা। কারণ অতীতে ডিএমকের একাধিক নেতা ‘সনাতন বিরোধী’ এবং ‘বিহারী বিরোধী’ মন্তব্য করেছেন। এখানেই শেষ নয়, খোদ স্ট্যালিন পুত্র উদয়ানিধি অত্যন্ত ভয়াবহ ‘সনাতন বিরোধী’ মন্তব্য করেছিলেন।(Rahul Gandhi)

[আরও পড়ুন: Hoogly: গণেশ মূর্তি সংগ্রহ করেন স্বাগত মণ্ডল, তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৫০০ মূর্তি ]

গেরুয়া শিবিরের এক মুখপাত্র এই বিষয়ে একহাত নিয়েছেন স্ট্যালিনকে। তিনি বলেন, “আপনি তো নিজেকে পরিচয় দেন তামিল সিংহ বলে। তাহলে আপনার দলের লোকেরা যা যা বলেছেন, তা আপনি বিহারে দাঁড়িয়ে বলুন। আপনিও সেগুলো বিশ্বাস করেন।” বুধবার মুজফফরপুরে ডিএমকে সুপ্রিমো যাত্রায় যোগ দেন। রাহুল গান্ধী, তেজস্বী যাদব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।(Rahul Gandhi)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, বুধবার রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় নামার আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা দেন এমকে স্ট্যালিন। কি লেখেন তিনি? তাঁর বক্তব্য, “বিহারের মাটি, লালু প্রসাদ যাদবজির মাটি। সাক্ষী এই মাটি ভোট চুরির। এই মাটি আমাকে স্বাগত জানিয়েছে।” এবার দেখার বিষয় এই কর্মসূচির মাধ্যমে বিহারের মসনদ নিজেদের দখলে করতে পারেন কিনা রাহুল-তেজস্বীরা।(Rahul Gandhi)

Related Articles