Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগে বুধবার জেলার অভ্যন্তরে বিভিন্ন ব্লকের প্রায় ২০০ জন মৎস্য জীবীকে জেলা পরিষদ ভবন থেকে মাছ ধরার জাল ও হাড়ি প্রদান করা হয়(Fishermen Support)। এ প্রসঙ্গে নদীয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী জানান, নদীয়া নদী মাতৃক জেলা হওয়ার সুবাদে এই জেলার বহু মৎস্যজীবী মানুষ বসবাস করেন। মাছ সংগ্রহ বা চাষ করে তারা জীবন অতিবাহিত করেন।
আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘ভোটার অধিকার যাত্রা’য় লাগলো ‘হিন্দু বিরোধী’ ও ‘বিহার বিরোধী’ তকমা
মূলত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার কল্যাণী ব্লক থেকে শুরু করে হরিণঘাটা কৃষ্ণনগর করিমপুর সহ প্রতিটি ব্লক থেকে ২০০ জন মৎস্যজীবীকে চিহ্নিত করে তাদের হাতে মাছ ধরার জাল ও হাঁড়ি তুলে দেওয়া হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি আগামী দিনেও জেলার মৎস্যজীবীদের সুবিধার্থে একইভাবে নদীয়া জেলা পরিষদ বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে। তবে জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৎস্যজীবীরা। আগামীদিনে মৎস্যজীবীরা আরও যাতে সরকারি সুবিধা পায় সেই আবেদনও জানিয়েছে জেলা পরিষদে।





