Truth Of Bengal: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে লোকসভায় তৃণমূলের দলনেতা পদে আনা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC Leadership)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পেলেন বড় দায়িত্ব। সোমবার দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। দিল্লিতে তৃণমূল সাংসদ দলের নেতৃত্ব দেবেন অভিষেক। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আরও জোরাল আওয়াজ তুলতে অভিষেককেই কাণ্ডরী করে এগোতে চাইছেন তৃণমূল নেত্রী।
[আরও পড়ুন: Lionel Messi: অনির্দিষ্টকাল মাঠের বাইরে লিও, জানাল ইন্টার মিয়ামি]
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রে খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে। তিনি অসুস্থতায় ভুগছেন। সব সময় তার পক্ষে সংসদে জোরাল আওয়াজ তোলা বা নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না। সেই কারণে লোকসভায় দলনেতা পদে বদল এনেছে দল। বিভিন্ন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর কেড়েছেন। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে জোরালো বক্তৃতা করেছেন অভিষেক। আন্তর্জাতিক স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সামনে আসে (TMC Leadership)।
[আরও পড়ুন: DEXA scan: বীরভূমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ‑হাসপাতালে DEXA স্ক্যান পদ্ধতি চালু]
তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে নেতৃত্ব দেন। সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকর্ষণ লড়াই বারবার দেখেছেন দলের সর্বস্তরের নেতৃত্ব। এবার লোকসভায় সাংসদদের নেতা হিসাবে নিজের নেতৃত্বকে তুলে ধরার সুযোগ পাবেন অভিষেক (TMC Leadership)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে বেছে নিলেন এই যুব নেতাকে। সাম্প্রতিক সময়ে বাংলা ও বাঙালি সম্পর্কে যেভাবে বিজেপি নেতারা মন্তব্য করছেন, যেভাবে বাংলার বদনাম করা হচ্ছে, বাংলাকে অপদস্থ করা হচ্ছে, বাঙালির উপর নির্যাতন চালানো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অভিষেক নেতৃত্ব দিতে পারবেন বলেই মত দলের বড় অংশের।






