খেলা

Lionel Messi: অনির্দিষ্টকাল মাঠের বাইরে লিও, জানাল ইন্টার মিয়ামি

আর্জেন্টাইন অধিনায়কের পেশিতে আঘাত রয়েছে। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য তাঁকে যে ইন্টার মিয়ামির পাওয়া যাবে না তা এক প্রকার নিশ্চিত

Truth of Bengal: গত শনিবার লিগ কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। সেই ম্যাচে মিয়ামি ২-১ গোলে জয় পেলেও, মিয়ামি কর্তাদের পাশাপাশি মেসি ভক্তদের চিন্তার কারণ ছিল ম্যাচের ১১ মিনিটে পেশির চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন অধিনায়ক। তারপরই তাঁর চোট ঘিরে জল্পনা শুরু হয়। ইতিমধ্যে মেসির বর্তমান ক্লাবের পক্ষ থেকে সোমবার এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আর্জেন্টাইন অধিনায়কের পেশিতে আঘাত রয়েছে। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য তাঁকে যে ইন্টার মিয়ামির পাওয়া যাবে না তা এক প্রকার নিশ্চিত (Lionel Messi)।

আরও পড়ুনঃ DEXA scan: বীরভূমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ‑হাসপাতালে DEXA স্ক্যান পদ্ধতি চালু

প্রিয় সতীর্থ লিওনেল মেসির মাঠ ছাড়ার প্রসঙ্গে মিয়ামির ফুটবলার জর্দি আলবা জানান, ‘নেকাক্সার বিরুদ্ধে জয় পেলেও ম্যাচের প্রথম দিকেই লিওর চোট পেয়ে মাঠ ছাড়াটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা।’ এদিকে লিগস ক্যাপে মেসির চোট পেয়ে ছিটকে যাওয়াটা মিয়ামির পক্ষে খুব একটা সুখকর হবে না বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এখন দেখা যাক মেসি আবার কত তাড়াতাড়ি চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন, তা সময়ই বলবে (Lionel Messi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles