কলকাতা

Heavy Rain: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়বে অস্বস্তি, আসছে নতুন করে বন্যার আশঙ্কা!

আবহবিদরা জানিয়েছেন, বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সাড়ে চার কিলোমিটার পর্যন্ত।

Truth of Bengal: বৃষ্টি থেকে নিস্তার নেই উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আবহবিদরা জানিয়েছেন, বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সাড়ে চার কিলোমিটার পর্যন্ত। সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, যা অমৃতসর থেকে ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  যার জেরে ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (Heavy Rain)।

আরও পড়ুনঃ TMC Leadership: নির্বাচনের আগে বড় দায়িত্ব, লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গল থেকে শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা।  উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। বৃষ্টি কমলেও বাড়বে আদ্রর্তাজনিত অস্বস্তি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। তবে মঙ্গল, বুধবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে (Heavy Rain)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।  অতিভারী বৃষ্টি হলে ঘাটাল, মালদার বিভিন্ন জায়গা, খানাকুলে বন্যা পরিস্থিতি তৈরী হবে। একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে ডিভিসি জল ছাড়ার কারণে তাদের ঘর, বাড়ি, পড়ুয়াদের স্কুল সবেতেই জল থইথই অবস্থা। আবারও ভারী বৃষ্টি হলে বন্যা হবে সেই কারণে  আতঙ্কিত (Heavy Rain)।

Related Articles