দেশ

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তুলে ধরবেন রাজ্যের দাবিদাওয়া

The Chief Minister is going to the meeting of Niti Aayog, will present the demands of the state

The Truth of Bengal: নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে কেন মুখ্যমন্ত্রীদের লিখিত বক্তব্য চাওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে। আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের দাবিদাওয়ার কথা জানাবেন। এখনও পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন খাতে রাজ্যের পাওনা আছে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। বৈঠকে রাজ্যের এই বিপুল অঙ্কের পাওনার কথা আবারও তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের দাবিদাওয়ার জানাবেন। তার আগে রাজ্যের তরফে লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নীতি আয়োগের বৈঠকের আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ’নীতি আয়োগের বৈঠকের আগেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে নিজের নিজের রাজ্যের বক্তব্য লিখিত আকারে পেশ করতে। সেই মতো রাজ্যের তরফ থেকে লিখিত বক্তব্য পাঠানো হচ্ছে। যা যা পাওনা তা লিখিত আকারে দিয়েছি। আর বক্তব্য নিজের মতো করে বলব।‘ এখনও পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন খাতে রাজ্যের পাওনা আছে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। বৈঠকে রাজ্যের এই বিপুল অঙ্কের পাওনার কথা আবারও তুলে ধরবে রাজ্য।

২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ২৫ জুলাই বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সংসদ ভবনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২৬ তারিখ তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বক্তব্য লিখিত আকারে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা চলছে, তা নিয়ে সরব হবেন। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১ লক্ষ ৭৫ কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন। এর আগে কেন্দ্রকে বারবার আবেদন জানিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তা সত্ত্বেও বকেয়া মেটায়নি রাজ্য।

Related Articles