Truth Of Bengal: শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলেছে এসএসসি পরীক্ষা। এবার তার আগেই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে (SSC Verdict) বৃহস্পতিবার নির্দেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য যাতে সুযোগ না পায়, তা নিশ্চিত করতেও এসএসসি-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: Uttarpara Theft: উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ২ যুবক]
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয়েছিল। সেই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। যদিও সেই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। ইতিমধ্যেই পরীক্ষার সবরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এসএসসি-র তরফে (SSC Verdict)। একইসঙ্গে রাজ্য শিক্ষা দফতরের তরফেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: Virar Building Collapse: মুম্বইয়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৭, গ্রেফতার প্রোমোটার]
এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে ফের মামলা করা হয়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। সওয়াল-জবাব শেষে এসএসসি-কে (SSC Verdict) আদালত অযোগ্যদের তালিকা আগামী সাতদিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে, তাও এদিন জানিয়েছে শীর্ষ আদালত।





