Rajasthan Accident: রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, মন্দির থেকে ফেরার পথে নিহত ১১ পুণ্যার্থী
বুধবার ভোরে দৌসায় একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ মহিলা ও ৭ শিশু-সহ মোট ১১ জন।
Truth of Bengal: রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাজস্থানের দৌসা জেলায় খাটু শ্যাম মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হয়েছে ১১ জন পুণ্যার্থীর। বুধবার ভোরে দৌসায় একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ মহিলা ও ৭ শিশু-সহ মোট ১১ জন। আহত হয়েছেন অন্তত ১২ জন, যাঁদের মধ্যে একাধিকের অবস্থা আশঙ্কাজনক (Rajasthan Accident)।
আরও পড়ুন: আধার বা ভোটার কার্ড থাকলেও আপনি ভারতীয় নন! নাগরিকত্ব প্রমাণ করবেন কীভাবে?
আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে বেশিরভাগকেই জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা। খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন তাঁরা। পথে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। এরপরেই তারাই পুলিশকে খবর দেন (Rajasthan Accident)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
দৌসা জেলা পুলিশ সুপার সাগর রানা জানিয়েছেন, ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, আহতের সংখ্যা ১২ জন এবং তাঁদের বেশিরভাগের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনায় এই ঘটনায় রাজস্থান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যথাক্রমে ভজনলাল শর্মা এবং যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত (Rajasthan Accident)।






