কলকাতা

নবান্ন অভিযানে পুলিশকে মারধর! গ্রেফতার জগদ্দলের যুবক

সেই ঘটনার ফুটেজ খতিয়ে দেখে চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি বিজেপি নেতা অর্জুন সিং-এর ঘনিষ্ঠ।

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্ন অভিযানের (Nabanna Protest) ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও সেই ঘটনার চর্চা কাটেনি। এই সবকিছুর মাঝে পুলিশেকে মারধরের গুরুতর অভিযোগ ওঠে। এবার সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

[আরও পড়ুন: Rajasthan Accident: রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, মন্দির থেকে ফেরার পথে নিহত ১১ পুণ্যার্থী]

ধৃত ব্যক্তি জগদ্দলের বাসিন্দা। তাঁর নাম চন্দন গুপ্ত। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাকে আটক করেছে পুলিশ। আরও জানা গিয়েছে, যখন পার্ক স্ট্রিটে পুলিশ ও আন্দোলনকারীদের (Nabanna Protest) মধ্যে ধস্তাধস্তি পর্ব চলছিল, তখন এক কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছিল। সেই ঘটনার ফুটেজ খতিয়ে দেখে চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি বিজেপি নেতা অর্জুন সিং-এর ঘনিষ্ঠ।

[আরও পড়ুন: আধার বা ভোটার কার্ড থাকলেও আপনি ভারতীয় নন! নাগরিকত্ব প্রমাণ করবেন কীভাবে?]

প্রসঙ্গত, নবান্ন অভিযানকে (Nabanna Protest) কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা সহ হাওড়া জেলার কয়েকটি জায়গায়। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট ও কাঁচের বোতল ছড়েন। তবে পার্ক স্ট্রিটের পরিস্থিতি বেশ উগ্র ছিল। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। তাতে অনেকেই জখম হয়েছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পুলিশ পক্ষেরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

FB POST: https://www.facebook.com/share/v/1BwDpUuGsG/

Related Articles