রাজ্যের খবর

Islampur: বৃদ্ধাকে মারধর করে জমি দখলের চেষ্টা, পলাতক অভিযুক্ত

ঘটনায় গুরুতর জখম কল্পনা সিংহ ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Truth of Bengal: অসহায় বৃদ্ধাকে মারধর করে জমি দখল করাকে ঘিরে ইসলামপুর (Islampur) থানার আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া মহারাজা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর জখম কল্পনা সিংহ ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুর থানার পাটাগোড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়েছে।

[আরও পড়ুনঃ Lakshmir Bhandar: “লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন রাস্তা করে দেব”, রাজগঞ্জ বিডিও-র মন্তব্যে সোরগোল]

জানা গিয়েছে, ইসলামপুর(Islampur) থানার আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া মহারাজা এলাকার বাসিন্দা লেধুরাম সিংহ নিজের ২২ শতক জমিতে আমন ধানের চাষ করছিলেন। সেসময় মহিরুদ্দিন ও তার ছেলেরা দল বেঁধে লেধুরামের জমি দখল করতে গেলে তার স্ত্রী কল্পনা সিংহ ও মেয়ে পারুল বালা সিংহ বাঁধা দেওয়াতে মহিরুদ্দিনরা মিলে কল্পনা ও পারুলকে মারধর করে বলে অভিযোগ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

মহিরুদ্দিনরা প্রকাশ্যে লেধুরামের পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি দেয় এবং ধাক্কাধাক্কি করতে থাকে। কাদাদ মধ্যে ফেলে মারধোর করে বলে অভিযোগ। কল্পনা সিংহকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই এলাকায় মহিরুদ্দিনের ত্রাস চলছে। এর আগেও ওর বিরুদ্ধে অভিযোগ অনেকে অভিযোগ করেছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশি টহল চলছে।(Islampur)

Related Articles