Pune: বেআইনি মদ চক্রের সন্ধান পুনেতে! উদ্ধার প্রায় ২ কোটি নগদ ও নামী ব্র্যান্ডের মদ
গোপন সূত্রে খবর পেয়ে কোন্ধওয়া থানা এলাকার কাঁকড়ে বস্তিতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও মদের মজুত উদ্ধার করেছেন তদন্তকারীরা।
Truth of Bengal: পুনে পুলিশের এক ঝটিকা অভিযানে ফাঁস হল বিশাল এক বেআইনি মদ চক্রের হদিস। গোপন সূত্রে খবর পেয়ে কোন্ধওয়া থানা এলাকার কাঁকড়ে বস্তিতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও মদের মজুত উদ্ধার করেছেন তদন্তকারীরা।
অভিযানটির নেতৃত্বে ছিলেন এপিআই আফরোজ পাঠান এবং তাঁর সঙ্গে ডিটেকশন ব্রাঞ্চের (DB) একটি বিশেষ দল এই তল্লাশিতে অংশ নেয়। নির্দিষ্ট একটি ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন নামী ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫ হাজার ৯০০ টাকা। তবে সবচাইতে চমকপ্রদ উদ্ধারটি হলো নগদ অর্থ। তল্লাশি চলাকালীন ওই এলাকা থেকে মোট ১ কোটি ৮৫ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া এই বিপুল অর্থ বেআইনি মদ বিক্রির লভ্যাংশ অথবা এই চক্রের বড় কোনো লেনদেনের অংশ। এই চক্রের সাথে আর কারা যুক্ত এবং শহরের অন্য কোথাও এই মদের কারবার ছড়িয়ে আছে কি না, তা জানতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডাকে ধরার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।






