Liquor blockade: অবৈধ মদ বন্ধের দাবিতে রাস্তা অবরোধ আড়সার সেনাবনায়
Liquor blockade takes place as self-help group women block the road at Senabana Morh in Purulia, protesting illegal alcohol sales harming families.
Truth Of Bengal: গ্রামে অবৈধভাবে মদ বিক্রি চলছে। আর সেই মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করছে বাড়ির কর্তারা। এমনকি কম বয়সী ছেলেরাও এই মদের প্রতি আসক্ত হয়ে পড়েছে(Liquor blockade)। তাই গ্রামে অবৈধ মদ বিক্রির প্রতিবাদে পুরুলিয়া-আরসা রোডের সেনাবনা মোড়ে রাস্তা অবরোধ করল গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই পথ অবরোধের ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয় ওই রাস্তায়।
[আরও পড়ুনঃ Uttarakhand Cloudburst: ফের প্রাকৃতিক বিপর্যয়! মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড]
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরসা থানার পুলিশ। পুলিশের সঙ্গে অবরোধকারীদের আলোচনার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা(Liquor blockade)। তারপরেই আরশা থানার পুলিশ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে নিয়ে গ্রামের অবৈধ মোদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যান।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। গ্রামের মহিলারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে অবৈধ মত বিক্রি চলছে। যার ফলে চরম অশান্তির শিকার হচ্ছে প্রতিটি পরিবার।






