রাজ্যের খবর

Liquor Crackdown: অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান পুলিশের গ্রেফতার এক ব্যক্তি, বাজেয়াপ্ত দেশি মদ

In Madhab Devnath, Nadia, police seize 21 bottles of illicit country liquor from Sopan Rajwar (52), intensifying operations against illegal alcohol sales.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের(Liquor Crackdown)। গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির কাছ থেকে ২১ বোতল দেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে বুধবার তোলা হয় আদালতে। জানা যায় ধৃত ব্যক্তির নাম স্বপন রাজওয়ার, বয়স ৫২ বছর। পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর ব্লকের বাহাদুরপুর স্কুলপাড়া এলাকায় এই ব্যক্তি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রির সাথে জড়িত।

[আরও পড়ুনঃ Puri Temple: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে! পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে ‘জঙ্গি’ হুমকি]

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে মদ বিক্রির সময় হাতে ধরে ফেলে পুলিশ, এরপর তার কাছ থেকে বাজেয়াপ্ত করে ২১ বোতল দেশি মদ, পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রশ্ন উঠছে কেন পুলিশের এই অভিযান(Liquor Crackdown)। মূলত যত দিন যাচ্ছে ততই সমাজের যুবসমাজ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে, জেলা পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে এই মাদক বিক্রি বন্ধ করার, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কিছু অসাধু ব্যক্তি এই কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসে পুলিশের কাছে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

তার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে গোটা শান্তিপুর থানা এলাকায় এই অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ(Liquor Crackdown)। ঠিক তেমনি মঙ্গলবার রাতে একই অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করে প্রচুর সংখ্যক দেশী মদ।

Related Articles