আন্তর্জাতিকদেশ

India Evacuates Students from Iran: ইরান থেকে উদ্ধার ১১০ ভারতীয় পড়ুয়া, এখনও আটকে ৭০০ কাশ্মীরি

জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৭০০ কাশ্মীরি ছাত্র ইরানে আটকে রয়েছেন।

Truth of Bengal: ইজরায়েলের হামলার পর ইরানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায়। ভারত সরকার তড়িঘড়ি শুরু করেছে ‘অপারেশন সিন্ধু’। এই অভিযানের মাধ্যমে সেখানকার ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে বিশেষ বিমানে দেশে আনা হয়েছে। তবে জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৭০০ কাশ্মীরি ছাত্র ইরানে আটকে রয়েছেন।এই প্রসঙ্গে  অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির খুহামি জানিয়েছেন, বেশিরভাগ কাশ্মীরি ছাত্র উর্মিয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁদের অনেকেই ইরানের সংঘর্ষপূর্ণ এলাকাগুলিতে রয়েছেন। পরিস্থিতির জেরে তাদের এখনও অন্যত্র সরিয়ে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Sitare Zameen Par: মুক্তির ২ দিন পর কত কোটির ব্যবসা করল আমিরের ‘সিতারে জমিন পর’?

সেইসঙ্গে সংগঠনটি আরও জানিয়েছে,  এই সংঘর্ষ পরিস্থিতিতে  দুই কাশ্মীরি ছাত্র আহত হয়েছেন, তবে বর্তমানে তারা নিরাপদ স্থানে স্থানান্তরিত। দুই দিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে অভিভাবকদের। উল্লেখ্য, ইরানে বসবাসকারী প্রায় ৪ হাজার ভারতীয় নাগরিকের মধ্যে অর্ধেকই শিক্ষার্থী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস তেহরানে বিশেষ হেল্পলাইন চালু করেছে। পাশাপাশি, ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে, যাতে অভিভাবকরা ও আটকে পড়া ভারতীয়রা সাহায্য পেতে পারেন। ইরানের সরকার ভারতের জন্য আকাশপথ খুলে দেওয়ার পরই অপারেশন সিন্ধু জোরকদমে শুরু হয়েছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

ইতিমধ্যেই শুক্রবার ও শনিবার মিলিয়ে প্রায় ১ হাজার ছাত্রছাত্রী দিল্লি ফিরে এসেছেন বিশেষ বিমানে। বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক পড়ুয়ার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা দূতাবাস ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হবে।  ২১ জুন, অর্থাৎ শনিবার রাত সাড়ে ৯টায় ইরানের মাশহাদ থেকে নয়াদিল্লিতে পৌঁছয় একটি বিশেষ বিমান। ওই বিমানে চেপে ২৯০ জন ভারতীয় নাগরিক ইরান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছেন। এই পুরো পরিস্থিতিতে সরকারের দ্রুত পদক্ষেপ ও বিশেষ অভিযান প্রশংসা পাচ্ছে বিভিন্ন মহলে। এখন সকলের নজর বাকিদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের দিকেই।

Related Articles