India Lead After Gill: ব্রিটিশ ভূমে ব্যাট হাতে দাপট তিন ভারতীয় ব্যাটারের
ইংল্যান্ড অধিনায়ক জানতেন তাঁর বোলিংয়ে ধার ও ভার বেশি নেই। তাই টস জিতে একটু ভিজে পিচে বুমরা-সিরাজকে না খেলে বরং নিজেদের তরুণ পেসারদের লেলিয়ে দিয়ে দেখতে চেয়েছিলেন ভারত আবার সেই পুরনো ‘জুজু’ দেখে পালায় কি না।
Truth of bengal: মাইকেল ভনের মত বিশেষজ্ঞ নাকি অবাক বেন স্টোকসকে টস জিতে ফিল্ডিং নিতে দেখে! যে দলের তিন পেসারের দু’জনের খেলা টেস্টের সংখ্যা মাত্র ১০, তাঁদের নিয়ে স্টোকস কি করে এমন সিদ্ধান্ত নিলেন? কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে কারণটা। ইংল্যান্ড অধিনায়ক জানতেন তাঁর বোলিংয়ে ধার ও ভার বেশি নেই। তাই টস জিতে একটু ভিজে পিচে বুমরা-সিরাজকে না খেলে বরং নিজেদের তরুণ পেসারদের লেলিয়ে দিয়ে দেখতে চেয়েছিলেন ভারত আবার সেই পুরনো ‘জুজু’ দেখে পালায় কি না। এক ধরণের ফাটকাই বলা যায়। কিন্তু সেটা কাজে লাগে নি। বরং সিরিজের শুরুটা দারুণ করে আপাতত অ্যাডভান্টেজে টিম ইন্ডিয়া। হ্যাঁ ঠিক এটাই লিখেছিলাম আগেরবার যে, নবীনদের ওপরেই নির্ভর করবে সিরিজের ভাগ্য। অভিজ্ঞ রাহুল এবং তরুণ জয়সওয়াল দুর্দান্ত শুরু করেছেন, ভালো খেলছেন পন্থও। কিন্তু দিনের নায়ক কিন্তু স্ব-ঘোষিত রাজকুমার গিল ছাড়া আর কেউ নন (India Lead After Gill)।
রোহিত ও বিরাটের ছেড়ে যাওয়া জায়গা দারুণভাবে ভরাট করে ৪ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ক হিসেবে দারুণ একটা অভিষেক হল বলা যায়। ভাবা যায় মাত্র আগের সিরিজ এই গিলকে বসতে হয়েছিল? নির্বাচকদের আস্থার মর্যাদা রেখে সে যেন একটা বার্তা দিলেন, শুধু প্রতিপক্ষকে নয়, সমস্ত সমালোচকদেরও, যাঁরা ভেবেছিলেন গিল ব্যাটার হিসেবে সফল হবেন না (India Lead After Gill)।
আরও পড়ুন: India Evacuates Students from Iran: ইরান থেকে উদ্ধার ১১০ ভারতীয় পড়ুয়া, এখনও আটকে ৭০০ কাশ্মীরি
শুধু তাই নয়, এর পাশাপাশি দেখার কিভাবে খেলেছেন সেই বিষয়টাতেও। ইংল্যান্ড প্রচুর শর্ট বল দেওয়া সত্ত্বেও সে শতরানের আগে কিন্তু ঝুঁকি নিয়ে ওপরের বল মারেননি। বরং ক্রিজের মধ্যে এবং বাইরে বারবার নড়াচড়া করে জায়গা করে নিয়েছেন রান বের করার জন্য। এবং বোলারদেরও বারবার বাধ্য করেছেন তাঁর পছন্দ মত জায়গায় বল করতে। ফল হিসেবে টেস্টে নিজের দ্রুততম হাফ সেঞ্চুরির রানও করে ফেলে, এরপর ধীরে ধীরে এগিয়ে যান বড় ইনিংস খেলার পথে। এখানেই গিল এগিয়ে বাকি ব্যাটারদের থেকে। ১৬টি চার ও একটি ছয়ে সাজানো ইনিংসের মধ্যে কন্ট্রোলের শতাংশও ৮০-র ওপর। এটাই বুঝিয়ে দেয় কোন পর্যায়ের ব্যাটিং করেছেন ভারতের নতুন এবং নবীন অধিনায়ক (India Lead After Gill)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অন্য দিকে যশস্বীর কথা না বললে অন্যায় হয়। একমাত্র ভারতীয় হিসেবে সে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার নজির গড়লেন। কেএল রাহুলের সঙ্গে তার ওপেনিং জুটিতে হেডিংলেতে ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ রান ৯১ করে যেভাবে খেলাটা নিজেদের হাতে নিয়েছিলেন শেষ অবধি সেই পথেই গিল ও পন্থ তাঁদের নিজেদের খেলা চালিয়ে যান।অতএব সিরিজের শুরুতে এগিয়ে ভারত। কিন্তু খেলা অনেক দূর বাকি এখনও। ইংল্যান্ডের ব্যাটাররাও মুখিয়ে থাকবেন এই দারুণ ব্যাটিং পিচে বড় রান করার জন্যে। তাই ৫০০- র ওপর রান করে তাঁদের চাপে ফেলে দেওয়াটাই আপাতত প্রধান লক্ষ হবে ভারতের (India Lead After Gill)।






