দেশ

মায়ের সাথে খেলতে থাকা দেড় বছরের শিশুকে পিষে দিল গাড়িচালক, ভাইরাল ভিডিও

One-and-a-half-year-old child playing with mother crushed by car driver, viral video

The Truth Of Bengal :  নয়ডার কোতোয়ালি সেক্টর -৬৩ থানা এলাকা থেকে একটি হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। নয়ডার কোতোয়ালি সেক্টর-৬৩ এলাকার বি ব্লকে শুক্রবার রাতে আরও একবার গাড়িচালকের উদাসীন মনোভাব সামনে এসেছে। জানা গেছে যে, একটি দেড় বছরের শিশু তার মায়ের সাথে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল, ঠিক তখনই একটি গাড়ির চালক খেলতে থাকা শিশুটিকে পিষে দেয়, আশঙ্কাজনক অবস্থায় বাচ্ছাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর গাড়িচালক চম্পট দেয়।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এই ঘটনার ভিডিওটি নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। কোতোয়ালি সেক্টর-৬৩ থানার ইনচার্জ ইন্সপেক্টর অবধেশ প্রতাপ সিং বলেছেন যে, দূর্ঘটনাগ্রস্ত শিশুটির বাবা অজয় শর্মা একজন ব্যবসায়ী। তিনি মূলত জিন্দ, হরিয়ানা, নয়ডায় পরিবহন ব্যবসা করেন। সেক্টর-৬৩ এর বি ব্লকে স্ত্রী রিঙ্কি এবং দেড় বছরের মেয়ে অনুষ্কাকে নিয়ে থাকেন তিনি।

শুক্রবার রাত ১০ টা নাগাদ বাড়ির পাশে রাস্তায় এক কোণে মাটিতে বসে মায়ের সাথে খেলা করছিল শিশুটি। কিছুক্ষন পর ভিনীত নামে পাড়ারই এক যুবক গাড়ি নিয়ে আসে এবং বাচ্ছাটির গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গাড়ির সামনের ও পিছনের দুটি চাকাই বাচ্ছাটির গায়ের উপর দিয়ে উঠিয়ে দেওয়ার পর গাড়ি চালক থেমে যায়। গাড়িচালক ওই যুবক তারপর খুব সহজ ভাবেই গাড়ি থেকে নেমে আসে এবং কি করণীয় তা ভাবতে থাকে। অপরদিকে আহত বাচ্ছাকে কোলে নিয়ে রিঙ্কি পাগলের মতো চিৎকার করতে থাকে তখনই অপর দুই প্রতিবেশী ঘটনাস্থলে আসেন এবং রিঙ্কিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি করা হলে বাচ্ছাটির অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

১.৫৯ মিনিটের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রিঙ্কি প্রথমে শিশুটিকে নিয়ে হাসপাতাল যাওয়ার জন্য ঘাতক গাড়িটিতে চড়ে বসে কিন্তু কিছু সেকেন্ড বাদেই সে ওই গাড়ি থেকে নেমে আসে, পরে কিছু ব্যক্তির পরামর্শে তিনি আবার ওই গাড়িতে উঠে পড়ে। গাড়িচালক ভিনীত নাম ওই যুবক তখন তাদের নিয়ে হাসপাতালে যায়।

এদিকে বাইরে ভিড় জমতে দেখে অভিযুক্ত ওই যুবক হাসপাতাল থেকে যায়। নয়ডা পুলিশের বয়ান অনুসারে অভিযুক্ত ওই যুবক একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। অভিযুক্তের সন্ধান চলছে এবং তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে নয়ডা পুলিশ।

Related Articles