দেশ

Odisha Assault: ফের ওড়িশা, নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টা অটোচালকের

যদিও পুলিশের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তবুও প্রশ্ন উঠছে যে যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে নারীরা কতটা নিরাপদ

Truth of Bengal: নারী নিরাপত্তার ক্ষেত্রে কতটা খামতি রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তা আবারো এলো প্রকাশ্যে। ফের শিরোনামে ডাবল ইঞ্জিন সরকার শাসিত ওড়িশা। আরো একবার সেখান থেকে উঠে এল নারী যৌন হেনস্থার ঘটনা। যদিও পুলিশের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তবুও প্রশ্ন উঠছে যে যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে নারীরা কতটা নিরাপদ (Odisha Assault)।

আরও পড়ুনঃ Migrant Solidarity: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিককে সংবর্ধনা দেওয়া হল

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। অটোরিকশা করে নির্যাতিতা নাবালিকা তাঁর বন্ধুর সঙ্গে যাচ্ছিল জগৎপুর থেকে বদামবাড়ি। মাঝপথে শিখরপুরের কাছে অটোচালকের কাছে পানীয় জল চান নাবালিকা। তা না থাকায়, গাড়ি দাঁড় করিয়ে সে নিজের বন্ধুকে জল আনতে পাঠায়। অভিযোগ, তখনই নাকি অটোচালক নাবালিকার শরীরে অশালীনভাবে স্পর্শ করা শুরু করে এবং যৌন হেনস্থার চেষ্টা করে। এখানেই শেষ নয়, বাধা দিতে গেলে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় (Odisha Assault)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অবশেষে নাবালিকা নিজের পরিবারকে পুরো ঘটনাটি জানায় এবং এরপর অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় চৌলিয়াগঞ্জ থানায়। এরপরই একটি বিশেষ দল গঠন করা হয় এবং গ্রেফতার করা হয় অটোচালককে। এখানেই শেষ নয়, মেডিকেল পরীক্ষারও ব্যবস্থা করা হয় নির্যাতিতা নাবালিকার। ঘটনা প্রসঙ্গে কটক পুলিশের ডেপুটি কমিশনার খিলাড়ি ঋষিকেশ দ্যানদেও জানিয়েছেন যে ঘটনার তদন্ত চলছে (Odisha Assault)।

Related Articles