Migrant Solidarity: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিককে সংবর্ধনা দেওয়া হল
Malda TMC president Abdur Rahim Boxi fiercely defends returning migrant worker Amir Sheikh, targeting BJP over language-based persecution.
Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিককে এবার সংবর্ধনা দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি একগ্রাস ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি ও দক্ষিণ মালদার কংগ্রেসের সংসদের বিরুদ্ধে(Migrant Solidarity)। বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। একইসঙ্গে তাঁর হুমকি, বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই “বাংলাদেশী” বলে দেখছেন, সেই চোখ উপড়ে নেওয়া হবে। বাংলাদেশ ফেরত পরিযায়ী শ্রমিক আমির শেখের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মালদা তৃণমূল সভাপতির।
[আরও পড়ুনঃ Shubhajit Bagti: ঝালদায় মনসা পূজো বাড়ি গিয়ে নিখোঁজ, তিনদিন পর উদ্ধার যুবকের দেহ ]
মালদার জালালপুর স্ট্যান্ডে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া কালিয়াচকের যুবক আমির শেখ কে সংবর্ধনা দেয় তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে আমির শেখের প্রতি রাজস্থান পুলিশের অন্যায়, অত্যাচার ও বিএসএফের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে পাল্টা এরাজ্যে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূলের তরফে(Migrant Solidarity)। একইসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মালদা দক্ষিণের সংসদ ইশা খান চৌধুরীর নাম করেও তোপ দাগেন। তাঁর অভিযোগ, ইশা খান দাবি করছেন আমির শেখকে বাংলাদেশ থেকে তিনি ফিরিয়ে এনেছেন। এসব ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রী উদ্যোগ না নিলে আমির শেখ হয়তো মালদার বাড়িতে ফিরতেই পারত না। গত লোকসভা ভোটে মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থীকে সাংসদ নির্বাচিত করার জন্য ওই সভা থেকে কটাক্ষ করেন তৃণমূল সভাপতি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এদিকে জেলা তৃণমূল সভাপতির এই হুমকি, হুঁশিয়ারি আর কটাক্ষে বেজায় ক্ষুব্ধ বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। বিজেপির মালদা দক্ষিণ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন, তৃণমূল সভাপতি এখন উল্টোপাল্টা বকছেন(Migrant Solidarity)। দলনেত্রীর কাছে পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন। নিজেকে হাসির খোরাকে পরিণত করেছেন। তাঁর কথার কোনও গুরুত্ব নেই। তাঁর কথা শুনে এখন নিজের আত্মীয়-স্বজন পর্যন্ত হাঁসছেন।
অন্যদিকে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী পাল্টা বলেন, পরিযায়ী শ্রমিক আমির শেখের সঙ্গে অত্যন্ত অন্যায় কাজ হয়েছিল। তাঁকে ফিরিয়ে আনতে আমি কতটা কি করেছি তা সকলেই জানেন। শুনছি আমাকে নির্বাচিত করার জন্য জেলা তৃণমূল সভাপতি ভোটারদের কটাক্ষ করে মীরজাফর বলছেন। বিষয়টি অত্যন্ত আপত্তিকর। মানুষ এর জবাব দেবেন।
সোমবার মালদার জালালপুর স্ট্যান্ডে বাংলাদেশ ফেরত পরিযায়ী শ্রমিক আমির শেখ কে সংবর্ধনা জেলা তৃণমূল। ওই অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে পুলিশের হাতে তাঁর অত্যাচারের কাহিনী এবং বিএসএফের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা তুলে ধরে পরিযায়ী শ্রমিক আমির শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সুজাপুরের বিধায়ক আব্দুল গণি সহ বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত ছিলেন।






