রাজ্যের খবর

Durga Idols: দুর্গা তৈরিতেও মন্দার ছায়া! অর্ডার কমায় বড় প্রতিমা গড়তে ঝুঁকি নিচ্ছেন না মৃৎশিল্পীরা

মৃৎশিল্পীদের কর্মশালায় রাতদিন চলছে প্রতিমা গড়ার কাজ।

ইয়ামুদ্দিন সাহাজী, ভাঙ্গড়: দিন যত এগোচ্ছে ততই কাছে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই পূজাকে কেন্দ্র করে ভাঙড় জুড়ে এখন তৎপরতার চিত্র স্পষ্ট। একদিকে পূজা মণ্ডপে চলছে সাজসজ্জার প্রস্তুতি, অন্যদিকে মৃৎশিল্পীদের কর্মশালায় রাতদিন চলছে প্রতিমা গড়ার কাজ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের পাঁচগাছিয়া গ্রামে বহু বছর ধরে প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পী ভূপেন পাল। তাঁর তৈরি প্রতিমা শুধু ভাঙড় নয়, পৌঁছে যায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক পূজা মণ্ডপে। এবছরও দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি ও এলাকার অন্যান্য শিল্পীরা (Durga Idols)।

আরও পড়ুনঃ Odisha Assault: ফের ওড়িশা, নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টা অটোচালকের

তবে এ বছর পরিস্থিতি একেবারেই অন্যরকম। ভূপেন পাল জানালেন, “এবার অর্ডার তুলনামূলক কম। একটা বড় প্রতিমা তৈরি করতে খরচ প্রচুর, কিন্তু বিক্রি না হলে সেটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। তাই নিরাপদে থাকার জন্য বেশি বড় প্রতিমা তৈরি করছি না। অর্ডার অনুযায়ী তৈরি করা হচ্ছে প্রতিমা। তিনি আরও জানান, কলকাতা থেকে কিছু অর্ডার এলেও তা যথেষ্ট নয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু পূজা কমিটিও অর্ডার দিয়েছে, কিন্তু সংখ্যায় তা আগের বছরের তুলনায় অনেক কম। ফলে এ বছর বাজার মন্দা বলে মনে করছেন স্থানীয় মৃৎশিল্পীরা (Durga Idols)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তবে আশার কথা, যেসব পূজা কমিটি আগে থেকেই অগ্রিম অর্ডার দিয়েছে, তাদের জন্য বড় প্রতিমার কাজ চলছে জোর কদমে। ভূপেন পাল বলেন, “বড় প্রতিমা নিতে হলে আগে থেকেই অর্ডার দিতে হবে। অর্ডার ছাড়া এখন আর আমরা ঝুঁকি নিচ্ছি না।”একদিকে উৎসবের রঙিন আলো, অন্যদিকে মৃৎশিল্পীদের আর্থিক দুশ্চিন্তা—এই দুইয়ের টানাপোড়েনে চলছে ভাঙড়ের প্রতিমা তৈরির কারখানাগুলো (Durga Idols)।

Related Articles