কাড়ুরে পদপিষ্ট: প্রথমবার ভিডিওবার্তা বিজয়ের, ইঙ্গিত দিলেন ষড়যন্ত্রের
তবে মুখে না বললেও তিনি ইঙ্গিত দেন যে ষড়যন্ত্র রয়েছে ঘটনায়।
Truth Of Bengal: এই মুহূর্তে গোটা তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত কাড়ুরে বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায়। বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। অবশেষে এই ঘটনা নিয়ে প্রথমবার ভিডিওবার্তা দিলেন বিজয়। তিনি দাবি করলেন যে এমন পরিস্থিতির মুখোমুখি হননি জীবনে। তবে মুখে না বললেও তিনি ইঙ্গিত দেন যে ষড়যন্ত্র রয়েছে ঘটনায়।(Vijay Rally)
বিজয় বলেন, “এতো বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি জীবনে। প্রচন্ড মন খারাপ। ভেঙে যাচ্ছে বুক। কত মানুষ দেখতে এসেছিলেন। আমি চিরকৃতজ্ঞ তাঁদের স্নেহ ও ভালোবাসার জন্য। কোনওদিন আপোস করিনি মানুষের সুরক্ষার সঙ্গে। তাই মানুষের জন্য নিরাপদ, এমন এক জায়গা বেছে নিয়েছিলাম রাজনীতি সরিয়ে রেখে। পুলিশকেও অনুরোধ করা হয়েছিল সর্বোচ্চ সুরক্ষা আমজনতাকে দেওয়ার জন্য। কিন্তু হয়ে গেল যা হওয়ার ছিল।”(Vijay Rally)
কিন্তু সরাসরি না বললেও বিজয় ইঙ্গিত দিয়েছেন যে ষড়যন্ত্র রয়েছে এই ঘটনায়। টিভিকে প্রেসিডেন্টের বক্তব্য, “সত্যিটা সামনে আসবে খুব শীঘ্রই।” এরপর মানুষের পাশে থাকার বার্তা দেন থালাপতি। তিনি বলেন, “আমিও একজন মানুষ। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। কী করে ছেড়ে চলে আসতে পারি তাঁদের? কোনও অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে, আমি নিশ্চিত হতে চেয়েছিলাম।”(Vijay Rally)
উল্লেখ্য, এই ঘটনা জনসম্মুখে আসার পরই নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও বিজয়ের তরফ থেকে। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র মনে করে আদালতের দ্বারস্থ হয়েছে টিভিকে। তবে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি আসতেই সেখানে তল্লাশি চালায় বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। কিন্তু কিছু পাওয়া যায়নি।




