পদপিষ্টের ঘটনায় ২০ লক্ষ আর্থিক সহযোগীতা! নিরাপত্তার চাদরে ঘেরা থালাপতির বাসভবন
যে ঘটনায় রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগতে সোরগোল পড়ে গিয়েছে
Truth Of Bengal: এই মুহূর্তে তামিলনাড়ু সহ জাতীয় রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের (Thalapathy Vijay) র্যালিতে পদপিষ্টের ঘটনা। ইতিমধ্যেই, রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর্থিক সহায়তা ও তদন্ত। পাশাপাশি, থালাপাতি নিজেও মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন সমাজমাধ্যম থেকে।
আরও পড়ুনঃ ভোগ হিসাবে থাকে ইলিশ-চিংড়ি! প্রায় ৩০০ বছরের ঐতিহ্য মেনে পূজিত হন দেবী দুর্গা
তিনি লেখেন, “এটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি। যতই লোকে সান্তনা দিক না কেন, নিজেদের আপনজনের মৃত্যু সহ্য করা যায় না। তবুও আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে আমি ২০ লক্ষ টাকা করে দিতে চাই মৃতদের পরিবার পিছু এবং যাঁরা আহত ও চিকিৎসাধীন, তাঁদের ২ লক্ষ টাকা করে দিতে চাই। যেই ক্ষতি হয়েছে, তার কাছে এই অর্থ কিছুই নয়। তবুও এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।” (Thalapathy Vijay)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
কিন্তু তা সত্বেও প্রশ্নের মুখে পড়লেন খোদ টিভিকে প্রেসিডেন্টই। এখানেই শেষ নয়, তাঁর বাড়িতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, আয়োজকরা মনে করছিলেন প্রথমে ১০ হাজার লোক উপস্থিত থাকতে পারেন এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষের থেকে অনুমতিও নেওয়া হয়। কিন্তু আসল সংখ্যা তার অনেক বেশি ছাড়িয়ে যায়। মূল সমস্যা হয় বিজয়ের দেরিতে পৌঁছানোতে। নির্ধারিত সময়ের চেয়ে অনেক পরে তিনি সভাস্থলে যান, যার জেরে ভিড় বৃদ্ধি হয়। (Thalapathy Vijay)
বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সেই জায়গায় একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকে যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। একে অপরের গায়ের উপর পড়তে থাকেন মানুষ। অভিনেতা যখন বুঝতে পারেন যে পরিস্থিতি খারাপ হচ্ছে, তখন তিনি সাহায্য চান পুলিশের থেকে। আক্রান্তদের জলের বোতল দিয়েও সাহায্য করেন। এমনকি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করে দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ প্রশাসন এই ঘটনার জন্য বিজয়কেই দায়ী করেছেন। রাজ্যের ডিজিপির বক্তব্য, “তিনটে থেকে দশটা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর দল এক্স হ্যান্ডেলে জানান যে বিজয় আসবেন ১২ টায়। ৭:৪০ নাগাদ তিনি সেখানে পৌঁছান। এই চড়া রোদে মানুষ এতক্ষণ অপেক্ষা করেন। সাধারণ মানুষের জন্য জল ও খাবারের কোনও ব্যবস্থা ছিল না ।” মামলা দায়ের করা হয়েছে বলে এডিজিপি জানান। ঘটনার প্রাথমিক তদন্তও চলছে। (Thalapathy Vijay)
অন্যদিকে, আক্রমণ হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে বিজয়ের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের মতে, এমনিতেই গোটা পরিস্থিতি উত্তপ্ত এই ঘটনার জেরে এবং যেকোনও মুহূর্তে আক্রমণও হতে পারে। সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘটনা যে রাজনীতি সহ বিনোদন জগতে রীতিমত সোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য। (Thalapathy Vijay)





