দেশ

কাশ্মীরে নদীতে পড়ে গেল ITBP জওয়ানদের বাস, আহত চালক

ঘটনার পরই গন্দেরবাল ও গুণ্ড অঞ্চলের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দলগুলো একটি যৌথ উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করে।

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের গান্ডারবালের সিন্ধ নদীতে পড়ে গেল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) জওয়ানদের বাস (ITBP Bus)। ৩০ জুলাই বুধবার ভোরবেলা রেসিন কুল্লান এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক, সেকারণেই এই অঘটন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাসে চালক ছাড়া আর কেউ ছিল না, চালক সামান্য আঘাত পেয়েছেন। যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

গন্দেরবাল পুলিশ এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, “ভোরবেলা, রেসিন কুল্লান, গন্দেরবালে, ITBP সদস্যদের বহনের জন্য নির্ধারিত একটি খালি বাস (ITBP Bus) বাঁক ঘোরার সময় সিন্ধ নদীতে পড়ে যায়। চালক সামান্য আঘাত পেয়েছেন এবং স্থিতিশীল রয়েছেন।”

[আরও পড়ুন: Heavy Rain: টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ! বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর]

ঘটনার পরই গন্দেরবাল ও গুণ্ড অঞ্চলের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দলগুলো একটি যৌথ উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, এখন পর্যন্ত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং বাকি অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে (ITBP Bus)।

Related Articles