রাজ্যের খবর

Heavy Rain: টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ! বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Kolkata logs its wettest July in eight years with 593 mm rainfall; South Bengal sees heavy showers, easing expected from Thursday.

Truth Of Bengal: বিগত পাঁচ বছরে জুলাই মাসে কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে(Heavy Rain)। শেষ কদিন ধরে চলছে টানা বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। বিগত পাঁচ বছরে কলকাতায় জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। রেকর্ড বলছে জুলাই-এ ৫৯৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৩৬২ মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক। কলকাতা ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে হয়েছে বৃষ্টিপাত।

[আরও পড়ুনঃ Daily Horoscope: আজ মেষ‑বৃষ‑ধনু রাশির জাতকদের অর্থ ও কর্ম জীবনে লাভের সম্ভাবনা! জানুন রাশিফল]

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি(Heavy Rain)। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অর্থাৎ এখনই রেহাই মিলছে না বৃষ্টি থেকে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি(Heavy Rain)। তেমন অগস্টের শুরু থেকে বাড়বে এই বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে। আগামীতেও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles