দেশ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত চতুর্থ, প্রতিরক্ষা ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য

এশিয়ার মধ্যে চিনের সেনাশক্তি তৃতীয় স্থানে, এবং ভারত চতুর্থ।

Truth Of Bengal: সামরিক শক্তি আরও জোরদার করতে গত কয়েক দশকে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, যেখানে বিভিন্ন দেশ সংঘাত ও যুদ্ধের মুখোমুখি হচ্ছে সেখানে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনার শক্তি বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। সম্প্রতি ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইন্ডেক্স’-এর সমীক্ষায় বিশ্বের ১৪০টি দেশের সেনাশক্তির ভিত্তিতে একটি র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। সেখানে আমেরিকা শীর্ষে এবং ভারত ( India ) রয়েছে চতুর্থ স্থানে।

আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ সলমনের, কারণ কী?

সমীক্ষায় বলা হয়েছে, আমেরিকার সামরিক শক্তি অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। আর তাতেই উন্নত প্রযুক্তির অস্ত্র-সরঞ্জাম আমেরিকার সৈন্যবাহিনীকে আরও শক্তিশালী করেছে। ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর তুলনায়ও এই দেশ এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এশিয়ার মধ্যে চিনের সেনাশক্তি তৃতীয় স্থানে, এবং ভারত চতুর্থ। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। উল্লেখযোগ্যভাবে প্রথম দশের মধ্যে পাকিস্তান স্থান পায়নি। ( India )

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সমীক্ষাটি মোট ৬০টি বিষয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। সৈন্য সংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, সেনার ইউনিটের সংখ্যা, অস্ত্রের পরিমাণ ও গুণমানসহ নানা বিষয় বিশ্লেষণ করা হয়েছে। তালিকার ছয় নম্বরে রয়েছে ব্রিটেন, সাত নম্বরে ফ্রান্স, আট নম্বরে জাপান, নয় নম্বরে তুরস্ক এবং দশ নম্বরে ইতালি।  ২০২৪ সালে পাকিস্তান নবম স্থানে ছিল কিন্তু ২০২৫ সালে তা নেমে ১২তম স্থানে নেমে এসেছে। সাম্প্রতিক মাসগুলিতে বহুল আলোচিত ইরান সূচকে ১৬তম স্থানে রয়েছে। ইসরায়েল ১৫তম স্থানে রয়েছে।বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রতিরক্ষা খাতে বিভিন্ন দেশের ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে সমীক্ষায়। ভারতের চতুর্থ স্থানের অবস্থান সামরিক শক্তি বৃদ্ধির দিকে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি বড় প্রেরণা হতে পারে। ( India )

Related Articles