শুটিংয়ের মাঝে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ সলমনের, কারণ কী?
এদিন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর উপহারও দেন সলমন খানকে।
Truth Of Bengal: বর্তমানে নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। শুটিং ফ্লোর থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিও সামনে এসেছে। এবার ছবির শুটিংয়ের ফাঁকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন ভাইজান। শনিবার, লেহ’র রাজ নিবাসে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করেন সলমন। কথোপকথন হয় দুজনের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। (Salman Khan )
Bollywood icon Salman Khan paid a courtesy visit to the Hon’ble Lt. Governor Shri @KavinderGupta at the Raj Niwas, #Leh. pic.twitter.com/YByFcy8diS
— Office of the Lt. Governor, Ladakh (@lg_ladakh) September 13, 2025
আরও পড়ুনঃ মমতার পথে তেজস্বী! জনসভা থেকে কী বললেন তিনি?
এদিন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর উপহারও দেন সলমন খানকে (Salman Khan )। লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের তরফে থাঙ্কা চিত্র উপহার হিসাবে সলমনের হাতে তুলে দেন তিনি। যেখানে গৌতম বুদ্ধের জীবনকে এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হাতে সেই উপহার, গলায় উত্তরীয় পরে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন ভাইজান। উল্লেখ্য,‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নির্মিত হয়েছে গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে। ছবির পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। আবহসঙ্গীতের কাজ করেছেন হিমেশ রেশামিয়া।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ছবির গানও তিনিই পরিচালনা করেছেন। ছবিতে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। তাঁর চরিত্রের নাম কর্নেল বি সন্তোষ বাবু। সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত ভাইজান। সলমন খান (Salman Khan )ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং প্রমুখ।প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনা জওয়ান এবং চিনা সেনা। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। আর দুই দেশেই এই পরিস্থিতির ছবিই বড় পর্দায় ফুটিয়ে তুলতে চান পরিচালক অপূর্ব লাখিয়া। এখন দেখার ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি দিয়ে ক্যারিয়ারের খড়া কাটাতে পারেন কিনা বলিউডের ভাইজান।






