দেশ

বর্ষার তাণ্ডব মহারাষ্ট্রে, বিপর্যয় সামাল দিতে নামল এনডিআরএফ

গোটা মহারাষ্ট্রে প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে।

Truth Of Bengal: উৎসবের মরসুমেও লাগাতার বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র।(Maharshtra) গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১২ হাজার মানুষকে। দেশের বাণিজ্যনগরী মুম্বইতেও শনিবার থেকে লাগাতার বৃষ্টি চলছেই। প্রশাসন সূত্রে খবর, নাসিকে চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। দুর্যোগে ধারাশিব ও অহল্যানগরে ৪ জন প্রাণ হারিয়েছে। জালনা ও ইয়াবত্মালে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Koel Mallick: ছেলের পরই মায়ের প্রথম পুজো দেখবে ‘ছোট্ট রাজকন্যা’

গোটা মহারাষ্ট্রে প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যে ছত্রপতি সম্ভাজিনগরে প্রায় সাত হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র (Maharshtra) জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে, পুণের সদর দফতরে আরও দু’টি দল প্রস্তুত রাখা হয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এদিকে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে শহর ও শহরতলিতে বানভাসি অবস্থা। রবিবার বিকেল থেকে বৃষ্টির তীব্রতা কমলেও এখনও বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা। ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।(Maharshtra)