Truth Of Bengal: ভগবান কৃষ্ণের মহিমা (Gita Miracle)! আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে গোটা দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই মুহূর্তেই সামনে এল এক অলৌকিক ঘটনা। বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার হল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা। চারিদিকে ছাই, পুড়ে যাওয়া মালপত্র, যাত্রীদের ছিন্নভিন্ন দেহাবশেষ—তার মধ্যেই গীতা একেবারে অক্ষত। সামাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
विमान में एक यात्री भागवत गीता लेकर सफर कर रहे थे
भगवत गीता बिल्कुल सही सलामत प्लेन के मलबे में मिला है#AhmedabadPlaneCrash #Gujarat #GujaratPlaneCrash #AirIndiaPlaneCrash
#AirIndiaFlightCrashManaged By – Team pic.twitter.com/Jo0iW352jy
— Manish Kasyap Son Of Bihar (@ManishKasyapsob) June 13, 2025
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যেভগবত গীতার অক্ষত পৃষ্ঠাগুলি একেবারে সতেজ রয়েছে, একজন ব্যক্তি তা প্রদর্শন করছেন। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে, কী করে এমনটা সম্ভব। তবে এই ঘটনাকে শ্রীমদ্ভাগবত গীতার অলৌকিকভাবে অক্ষত থাকা যেন ঈশ্বরের কৃপা বলে মনে করছেন অনেকেই। সবকিছুর সঙ্গে শ্রীমদ্ভাগবত গীতার বইটাও পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে সেটি রক্ষা পায়। একথায় বলা যায়, পুড়ে যাওয়া সিটবেল্ট, ছিন্নভিন্ন ব্যাগ, দগ্ধ দেহাবশেষের মাঝে একটিমাত্র বইয়ের এরকম অবস্থায় টিকে থাকা অনেকের মনে এনে দিয়েছে এক গভীর ঈশ্বরবিশ্বাস।
कल 12 जून 2025 को अहमदाबाद में हुए भयानक प्लेन दुर्घटना में सबकुछ जलकर खाक हो गया लेकिन सबसे पवित्र ग्रंथ श्रीमद् भागवत गीता के एक भी पेज को कुछ भी नहीं हुआ।
जयतु सनातन धर्म 🙏 pic.twitter.com/7iK82XPrwO— साधना सक्सेना (@Bharatdarshan22) June 13, 2025
উল্লেখ্য, গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার, আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ মেঘানিনগর এলাকার কাছে ভেঙে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১৬৯ জন ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশ ছিলেন। ১২ জন ক্রু সদস্য ছিলেন।
[আরও পড়ুন: Bank Jobs: সেন্ট্রাল ব্যাঙ্কে সাড়ে ৪ হাজার শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন]
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও এই বিমানে ছিলেন। দেখা যায়, ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানিনগর এলাকা। সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য শুরু হয়। উদ্ধারে নামে এনডিআরএফ ও এনএসজি। মেডিক্যাল টিম পৌঁছয় ঘটনাস্থলে। শুক্রবার দফায় দফায় চলছে উদ্ধারকাজ।আর তখনই অক্ষত অবস্থায় উদ্ধার হল শ্রীমদ্ভাগবত গীতা।





