Bank Jobs: সেন্ট্রাল ব্যাঙ্কে সাড়ে ৪ হাজার শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্কে সাড়ে ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেনটিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। দেওয়া হবে স্টাইপেন্ডও। অনলাইনে ২৩ জুনের মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হতে হবে (Bank Jobs)। ২০২০ সালের ৩১ মার্চ থেকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। নিযুক্ত প্রার্থীদের মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড মিলবে। চাকরির মেয়াদ ১ বছর।
আরও পড়ুন: Shakta Poet: শাক্ত কবি রামপ্রসাদ সেনের জনপ্রিয়তা
কীভাবে করবেন আবেদন? কীভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে?
যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা, ভাষার পরীক্ষা ও নথিপত্র যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Bank Jobs)। ৭ জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। প্রথমেই সেন্ট্রাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন। কেরিয়ার সেকশনে গিয়ে ‘Recruitment of Apprentices 2025’ ক্লিক করুন। রেজিষ্ট্রেশন করতে হবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৪০০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি, মহিলা ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আর অন্যান্য চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে (Banks Jobs)।






