দেশ
Trending

‘ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধ’! সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

"Free movement regime closed"! Central Govt decision

The Truth Of Bengal: মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত কাঁটাতার দিয়ে সুরক্ষিত করার কথা কিছুদিন আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সরকারিভাবে সেই উদ্যোগ শুরু হল। ভারত-মায়ানমার ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে মায়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘ এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার পথ কাঁটাতার দিয়ে সুরক্ষিত করবে নলর্ন্দ্র মোদি সরকার। এবার সেই উদ্যাগই শুরু হল সরকারী ভাবে। দেশের অভ্যন্তরীন নিরাপ্ত্তার কথা মাথায় রেখে ভারত-মায়ানমার ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধ করার সিদ্ধান্ত যে কেন্দ্রীয় সরকার নিয়েছে, সেই কথাই জানালেন এবার অমিত শাহ। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু করেদিয়েছে বিদেশমন্ত্রক। সীমান্তকে ঘিরে ফেলার প্রথম ধাপেই অবাধ চলাফেরার উপর নিয়লন্ত্রন জারি করা হয়েছে। অর্থাত, ভারত এবং মায়ানমারের নাগরিকরা সীমান্তের দুপাশে ১৬ কিলোমিটার পর্যন্ত এলাকায় পাসপোর্ট, ভিসা ছাড়া যাতায়াত করতে পারতেন, এবার  থেকে সেটা আর করা যাবে না। সীমান্ত সুরক্ষিত করার জন্য যতটুকু পথ কাঁটাতার দিয়ে ঘেরা হবে, সেই কাঁটাতার ঘেঁষেই আবার তৈরি হবে আলাদা ট্রাক, যা নজরদারিতে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবারই এক্স হ্যান্ডেলে অমিত শাহের তরফ থেকে জানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত সবুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলির ডেমোগ্র্যাফিক স্ট্রাকচার রক্ষার স্বার্থে বাতিল করা হবে এফএমআর। অন্যমি শাহ জানান, ইন্দো-মায়ানমার যে ১০ কিলোমিটার সীমান্ত রয়েছে তা ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে।