বাগদেবীর আরাধনার প্রস্তুতি শ্যামনগরের শিল্পীদের…
The artists of Shyamnagar are preparing for the worship of Saraswati

The Truth Of Bengal: নতুন প্রজন্ম স্কুলমুখো হচ্ছে। বাড়ছে সরস্বতী আরাধনার চল। বাজার চাঙ্গা হওয়ার আশায় মৃত্ শিল্পীরা গড়ছেন নিত্য-নতুন মূর্তি। শ্যামনগরের শিল্পীদের একটাই প্রার্থনা, প্রথম প্রজন্মের মধ্যে বাড়ুক শিক্ষার হার ।
বাংলায় ছবিটা বদলেছে।এখন নতুন প্রজন্ম স্কুলমুখো হচ্ছে।নিউজেনারেশন লার্নার বাড়ায় শিক্ষার হার বেড়েছে।আর শিক্ষিত সমাজের মধ্যে সরস্বতী আরাধনার প্রতি ঝোঁকও বাড়ছে।সেই লক্ষ্যে সরস্বতী কিনে পুজোপাঠ করার চেষ্টাও দেখা যাচ্ছে। শ্যামনগরের ফিডার রোডে অজস্র মূর্তি তৈরি করেন বাঘাযতীন সরকার।তাঁর চিন্তাধরা একেবারেই আলাদা।জীবনে তিনি শিক্ষালাভের স্বপ্নপূরণ করতে পারেননি।মাঝপথে থমকে যায় তাঁর পড়াশোনা।তাই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ুক,এটাই কামনা করছেন শিল্পী।শিক্ষাদরদী শিল্পীর মুখে সেকথাই শোনা গেল।
শ্যামনগরের শিল্পীর বোধোদয় বিদ্যালাভ করা ছাড়া জীবনের বুত্পত্তি লাভ হয় না।তাই তিনি চান,যাঁরা এখন বই হাতে তুলে নেননি তাঁরা বাইকেই আপন করে নিক।মগ্ন থাকুক সরস্বতীর সাধনায়। বাগদেবীর আর্শীবাদ নিয়েই এই রাজ্যের পড়ুয়ারা উচ্চ শিক্ষার পথে এগিয়ে যাক,সেটাই চান তাঁরা। তাই শ্রম আর সাধনা দিয়ে এখানকার শিল্পীরা শিক্ষার মন্দিরের মতোই শিক্ষানুরাগীদের ঘরেও সুন্দর মূর্তি তৈরি করতে আগ্রহী।
মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে মণ্ডপে।আশা একদিন এই প্রাণের ঠাকুর শিক্ষাঙ্গনে আলো ছড়াবে।অজ্ঞানতা-মলিনতা দূর করে আগামী প্রজন্ম প্রকৃত শিক্ষিত সমাজ গড়বে বলে আশায় শিল্পী।
Free Access





